বিউটি পার্লারে পাওয়া গেল জাল নোট, গুলি ও পিস্তল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও পিস্তল উদ্ধার করেছে

2025-09-21T20:22:19+00:00
2025-09-21T20:26:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিউটি পার্লারে পাওয়া গেল জাল নোট, গুলি ও পিস্তল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ৮:২৬ পিএম
বিউটি পার্লারে পুলিশের অভিযান। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পার্লারে কর্মরত তিন নারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদরের আদালত পুকুর পাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

পার্লারের কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী ব্যাগ হাতে পার্লারে ফেস ওয়াশ করাতে আসেন।

কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল পেয়ে তিনি পাঁচ মিনিটের কথা বলে ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে আসেননি।

প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার টাকার ১০টি বান্ডেল (মোট ১০ লাখ টাকা), খুচরা ১৮ হাজার টাকাসহ তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে।

খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘মনে হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যেহেতু এসব ওই পার্লার থেকে উদ্ধার করা হয়েছে, তাই পার্লারের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক তিন নারী কর্মীর বিষয়ে বিস্তারিত যাচাই চলছে।’ 

জেডও/

  বিষয়:   বিউটি পার্লার  ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর  বউ সাজ বিউটি পার্লার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: