নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

গোয়ালন্দে রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়ার দায়ে অভিযুক্ত মো. সজীব শেখ (২৬) নামে এক

2025-09-22T17:22:07+00:00
2025-09-22T17:22:07+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়া যুবক গ্রেফতার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পিএম 
নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়ার দায়ে অভিযুক্ত সজীব শেখ। ছবি : সময়ের আলো
গোয়ালন্দে রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়ার দায়ে অভিযুক্ত মো. সজীব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজীব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। গতকাল রোববার মধ্যরাতে সজীবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব। 

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে, সজীব শেখ নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাচ্ছেন। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় চুরি ও লুটের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, যে গরুটি তিনি নিয়েছিলেন, ৫-৭ দিন আগে তৃতীয়পক্ষের মাধ্যমে গরুটি গোয়ালন্দ ঘাট থানায় পাঠিয়ে দেন। পরে গরুটি দেখাশোনার জন্য একজনের হেফাজতে রাখা হয়। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাসেল মোল্লা হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১০ জন।

জেডও/



  বিষয়:   নুরাল পাগলা  নুরাল পাগলার দরবার  গরু চুরি  গরু চোর  সজীব শেখ  মাজার  মাজার ভাঙচুর  গোয়ালন্দ  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: