ময়লার ভাগাড় থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার

2025-09-22T18:37:23+00:00
2025-09-22T18:37:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ময়লার ভাগাড় থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার
ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড় থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙের একটি গাড়ি দ্রুতগতিতে এসে কয়েকটি বস্তা ফেলে চলে যায়। স্থানীয়রা প্রথমে সেগুলোকে ময়লার বস্তা ভেবে নিলেও বস্তাগুলো পরিষ্কার হওয়ায় তাদের সন্দেহ হয়। 

পরে সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে হাজার হাজার এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম। 

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল হাসান বাবু বলেন, আমি স-মিলের কাজে ছিলাম। হঠাৎ একটি গাড়ি থেকে কয়েকটি বস্তা ফেলে যেতে দেখে আমার লোকজন এগিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসে এসব কার্ড উদ্ধার করেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সব কার্ডই গাজীপুর সদর এলাকার বাসিন্দাদের। অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, এগুলো আমাদের এখানকার নয়, গাজীপুরের পুরোনো কার্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। 


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, কার্ডগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: