আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ আটক ২০

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে খুলনার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারীসহ ২০ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার

2025-09-22T22:11:52+00:00
2025-09-22T22:11:52+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সারাদেশ
আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ আটক ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ পিএম 
সংগৃহীত ছবি
অসামাজিক কার্যকলাপের অভিযোগে খুলনার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারীসহ ২০ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরের হোটেল আর্কেডিয়া, হোটেল গার্ডেন এবং হোটেল সবুজ বাংলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ। 


তিনি বলেন, ওই তিনটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে আসছিল পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয় জন পুরুষ এবং ১৪ জন নারী। তারা খুলনার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিকালে কারাগারে পাঠানো হয়েছে তাদের। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, সোমবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: