চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে আরও ২ জনের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হারুন

2025-09-23T14:17:17+00:00
2025-09-23T14:17:17+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে আরও ২ জনের মৃত্যু
সংখ্যা বেড়ে ৫
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হারুন (২০) ও মো. সালাউদ্দিন (৩৩)। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে। বর্তমানে আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হারুনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হারুন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে এবং সালাউদ্দিন সোমবার রাত ৯টা ২০ মিনিটে মারা যান। 


নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে একই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: