আখেরি মোনাজাতে শেষ হলো চুনতী সিরাত মাহফিল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মঙ্গলবারের কুয়াশাভেজা শেষ রাত। একটু পরই মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসবে ফজরের আজানের সুর। এর মধ্যে নিভিয়ে দেওয়া হয়েছে মাঠের আলোকবাতি।

2025-09-23T21:39:52+00:00
2025-09-23T21:40:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আখেরি মোনাজাতে শেষ হলো চুনতী সিরাত মাহফিল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ৯:৪০ পিএম
সংগৃহীত ছবি
মঙ্গলবারের কুয়াশাভেজা শেষ রাত। একটু পরই মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসবে ফজরের আজানের সুর। এর মধ্যে নিভিয়ে দেওয়া হয়েছে মাঠের আলোকবাতি। এমন বরকতময় সময়ে মহান আল্লাহর দরবারে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনায় হু হু করে কাঁদছে লাখো মানুষ। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর ঐতিহ্যবাহী চুনতী সিরাত মাহফিল। ১৯ দিনব্যাপী ৫৫তম সিরাতুন্নবী (সা.) এ মাহফিল শেষ হলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।

চট্টগ্রাম মেঘনা পেট্টোলিয়ামের মাওলানা জাফর সাদেক মিয়াজী, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, মাওলানা সিরাজুল আরেফীন ও ১৯ দিনব্যাপী মাহফিলে সিরাতুন্নবী (সা.) মোতওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলের শেষ দিনে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। 

চুনতী মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় মাহফিলে সমাপনী বক্তব্য দেন মোতাওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। 

মাহফিলে আলোচনা করেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও ড. মাওলানা আ.ক.ম আবদুল কাদের, কুমিল্লা নাগাইশ দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোশতাক ফয়েজী, ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, ড. মাওলানা ঈসা শাহেদী, কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, চুনতী মসজিদে বায়তুল্লাহ’র খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল, দারসুল হাদিস বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দিন ইমামী। 


বক্তারা বলেন, নফসের পরিশুদ্ধি ছাড়া মানুষের ঈমান ও ইসলাম কখনো বিশুদ্ধ ও পরিপূর্ণ হয় না। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ দুনিয়াবি জীবনে প্রশান্তি ও মানসিক স্থিরতা লাভ করে। নফস যখন পরিশুদ্ধ হয়, তখন এর মধ্যে সৎকর্মের প্রতি ফিতরাহ ও আগ্রহ তৈরি হয়। নফসকে কন্ট্রোল করার একমাত্র মাধ্যম হিসেবে তাযকিয়াতুন নফসকে পরিচয় করানো হয়েছে, যা শয়তানের প্ররোচনা থেকে আত্মরক্ষায় সাহায্য করে। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী গ্রামে ১৯৭২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মাহফিল। যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (সা.) হজরত মাওলানা হাফেজ আহমদ শাহ কেবলা চুনতী এ মাহফিলের সূচনা করেন।  

আরআর




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: