৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক মোহাম্মদ আলম (৩০) উখিয়া উপজেলার

2025-09-25T22:45:11+00:00
2025-09-25T22:45:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত থেকে আটক রোহিঙ্গা যুবক। ছবি : বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক মোহাম্মদ আলম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. নুরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচারের খবরে বিজিবির দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৮০ হাজার পিস ইয়াবা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

জেডও/

  বিষয়:   বান্দরবান  নাইক্ষ্যংছড়ি  তুমব্রু সীমান্ত  রোহিঙ্গা  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: