খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে

2025-09-27T16:30:20+00:00
2025-09-27T17:11:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৫:১১ পিএম
ছবি: সময়ের আলো
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে এ ১৪৪ ধারা। 

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগনের জানমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা মতে নিষেধজ্ঞা আরোপ করা হলো। 

এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও টহল জোরদার করেছে।


এর আগে আজ সকাল থেকে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ। স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এ অবরোধ করা হয়। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিভিন্ন পয়েন্টে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।
 
গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

আরআর



  বিষয়:   খাগড়াছড়ি  ১৪৪ ধারা জারি  অবরোধ  প্রশাসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: