পর্যটকদের জন্য কেওক্রাডং আপাতত বন্ধই থাকছে

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা থাকলেও আপাতত

2025-09-28T18:03:27+00:00
2025-09-28T18:03:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পর্যটকদের জন্য কেওক্রাডং আপাতত বন্ধই থাকছে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম 
দেশের পঞ্চম সর্বোচ্চ চূড়া কেওক্রাডং। ফাইল ছবি
পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা থাকলেও আপাতত তা হচ্ছে না।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। 

তিনি জানান, কেওক্রাডং খোলার আগে এখনো বেশ কিছু পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিভাগের ক্লিয়ারেন্স বাকি রয়েছে।

ডিসি বলেন, সময় পরিস্থিতি অনুকূলে এলে আমরা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেব। তারিখ ১ অক্টোবরও হতে পারে, আবার এর আশেপাশের সময়ও হতে পারে।

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল ২৭ সেপ্টেম্বর  মেঘলা পর্যটন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার ঘোষণা দিয়েছিলেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হলো। 

জেডও/

  বিষয়:   সর্বোচ্চ চূড়া  কেওক্রাডং  বান্দরবান  রুমা  ট্রেকিং  পাহাড়  চূড়া  হাইকিং  দার্জিলিং পাড়া  পাসিং পাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: