বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা

বরিশাল ব্যুরো

সারাদেশ

মৃৎশিল্পে অবদানের জন্য বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মৃৎপণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সোমবার (২৯

2025-09-29T19:07:10+00:00
2025-09-29T19:07:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৫ ৭:০৭ পিএম
বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়। ছবি : সময়ের আলো
মৃৎশিল্পে অবদানের জন্য বরিশালে ১২ মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মৃৎপণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ সম্মাননার আয়োজন করা হয়। 

সম্মাননা অনুষ্ঠানে রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তের ৬৫ জন মৃৎশিল্পী অংশ নেয়। 

শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন শরীয়তপুর জেলার কাইলেরা গ্রামের কালীপ্রসন্ন পাল, সংগ্রামী সুধীর সেন মৃৎশিল্পী সম্মাননা (গুনরাজ বিভাগ) পেয়েছেন সুজন চন্দ্র পাল এবং সাথী রাণী দে মৃৎশিল্পী সম্মাননা (মৃৎপাত্র বিভাগ) পেয়েছেন রানী বালা পাল। 

রাজশাহীর সঞ্জয় কুমার পাল পেয়েছেন শিক্ষক নারায়ণ সাহা মৃৎশিল্পী সম্মাননা (চিত্রিত হাঁড়িশখের হাঁড়ি বিভাগ)। শহীদ জয়া বন্দনা গুপ্তা মৃৎশিল্পী বিশেষ সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের শোভা রানী পাল। বিমলা নাথ মৃৎশিল্পী সম্মাননা (চিত্রিত হাঁড়িমনসা ঘট বিভাগ) পেয়েছেন রুমা রানী পাল।


এ ছাড়া মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মৃৎশিল্পী সম্মাননা (মৃৎপুইন বিভাগ) পেয়েছেন যুবরাজ পাল এবং সুনীতি রানী দাস মৃৎশিল্পী সম্মাননা (মৃৎপুতুল বিভাগ) পেয়েছেন ময়মনসিংহের খোকন চন্দ্র পাল। ফজিলাতুন্নেছা বেগম মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন মায়া রানী পাল, আর শৈলবালা ঘোষ মৃৎশিল্পী সম্মাননা (গুনরাজ বিভাগ) পেয়েছেন গণেশ চন্দ্র পাল। একইভাবে মা মৃৎশিল্প স্মারক সম্মাননা পেয়েছেন উত্তম পাল এবং দৈনিক শাহনামা মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার গৈলা পালপাড়ার যুথিকা পাল।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মৃৎপণ্য যেমন ঐতিহ্যবাহী, তেমনি পরিবেশসম্মত। আমরা যদি এগুলো ব্যবহার করি, তবে মৃৎশিল্পীরা উপকৃত হবেন। 

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার তৌফিক বলেন, ‘মৃৎশিল্প রক্ষায় সরকারের এগিয়ে আসা জরুরি। পাশাপাশি দৈনন্দিন জীবনে মৃৎপণ্যের ব্যবহার বাড়াতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক সুশান্ত ঘোষ। এতে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস, প্রবীণ চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন ও দীপঙ্কর চক্রবর্তী। 

আরআর



  বিষয়:   বরিশাল  মৃৎশিল্পী  মৃৎপণ্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: