সাঁথিয়ার পূজা মন্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের

2025-10-01T14:34:13+00:00
2025-10-01T14:34:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাঁথিয়ার পূজা মন্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:৩৪ পিএম 
ছবি: সময়ের আলো
সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসাইন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা ও কর্মী।

পরিদর্শনের সময় জাহাঙ্গীর হোসাইন ভক্ত ও উৎসবপ্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি জানান, ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে। সংখ্যালঘু বা অন্য কোনো নাগরিকের ধর্মীয় স্বাধীনতার উপর কোনো বাঁধা থাকা উচিত নয়। প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে।’

জাহাঙ্গীর হোসাইনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসবের আনন্দ বৃদ্ধি পেয়েছে এবং পূজা মন্ডপগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: