খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের

2025-10-05T14:42:05+00:00
2025-10-05T14:42:05+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম 
আগুনে পুড়ে প্রায় কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। ছবি: সময়ের আলো
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন প্রথমে একটি দোকান থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অল্প সময়ের মধ্যেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে কোনো মালামালই বের করতে পারেননি। স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে গুইমারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

দোকান মালিক মো. আলম বলেন, রাত একটা নাগাদ হঠাৎ করে লোকজন আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। দোকানে দৌড়ে আসার পর দেখি সব শেষ। কিছুই বাঁচাতে পারিনি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে।

/এমএইচআর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: