ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ

2025-10-05T23:10:11+00:00
2025-10-05T23:28:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ১১:২৮ পিএম
নবীনগরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শরীফ (৭) ও শিফা (৮) ওই গ্রামের মো. সাদ্দাম হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনই পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম সময়ের আলোকে বলেন, এই বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   নবীনগর  মৃত্যু  ভাইবোন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: