মৃত্যু ছাড়া উপদেষ্টাদের সেফ এক্সিটের কোনো সুযোগ নেই : সারজিস

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টা দায়সারাভাবে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। তারা কোথায়

2025-10-07T18:44:02+00:00
2025-10-07T19:11:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মৃত্যু ছাড়া উপদেষ্টাদের সেফ এক্সিটের কোনো সুযোগ নেই : সারজিস
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৭:১১ পিএম
নওগাঁ সদররে আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টা দায়সারাভাবে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। তারা কোথায় ‘সেফ এক্সিট’ নেবে? মৃত্যু ছাড়া কোনো ‘সেফ এক্সিট’ নেওয়ার জায়গা নেই। উপদেষ্টাদের এত বড় দায়িত্বকে এড়িয়ে যদি কেউ সেফ এক্সিটের কথা ভাবে, যেটা সম্ভব নয়। দেশ থেকে পালাবেন ওখানেও মানুষ আটকাবে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখার আয়োজিত সমন্বয় সভায় সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার শুধু এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য কাজ করতে পারে না। শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন, তাদের উপদেষ্টার দায়িত্ব নেওয়া উচিত হয়নি। এত ত্যাগ ভুলে যদি তারা আগামীতে ক্ষমতায় আসার জন্য আঁতাত ও সমঝোতা করে, তাহলে তারা মুখ দেখাতে পারবে না। 

আওয়ামী লীগের উদ্দেশে সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের যেকোনো ভার্সন তৈরির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি-সেক্রেটারি ছিল, তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। তারা কী করেছে প্রত্যেকেই ভালো করে জানে। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। সুতরাং যারা একেকজন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানাল, তাদের মধ্যে মন্দের ভালো খোঁজার সুযোগ দেওয়া হবে না। তবে বাংলাদেশের ভালো মানুষেরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক, এতে আমাদের কোনো সমস্যা থাকবে না। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী) প্রমুখ। 

এর আগে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা হয়। 

/ইউএমএইচ

 



  বিষয়:   সেফ এক্সিট  সারজিস আলম  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: