হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি

2025-10-08T18:14:15+00:00
2025-10-08T18:47:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম  আপডেট: ০৮.১০.২০২৫ ৬:৪৭ পিএম
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু। ছবি : সংগৃহীত
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। 

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে রংপুর ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হন লাকু। তারপর অনতিবিলম্বে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুইজন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বিএনপি সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হঠাৎ মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নগরীর নুরপুরস্থ তার বাড়িতে ভিড় জমিয়েছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।  

জানা গেছে, আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের দাওয়াত দিতে ঢাকায় যান লাকু। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুর ফেরার পথে বগুড়ার শেরপুরে পৌঁছাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। 

ইতঃপূর্বে আনিসুর রহমান লাকু মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন জেলখানায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় একাধিক মামলা ছিল।

লাকুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ আরও অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এসআর


  বিষয়:   হৃদ্‌রোগ  বিএনপি  সদস্য সচিব  রংপুর  লাকু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: