শ্রীমঙ্গলে কবুতর খেতে এসে ধরা বনবিড়াল

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

শ্রীমঙ্গলে কবুতর শিকার করতে এসে ধরা পড়েছে একটি বনবিড়াল। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর

2025-10-08T23:26:16+00:00
2025-10-08T23:47:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে কবুতর খেতে এসে ধরা বনবিড়াল
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:২৬ পিএম  আপডেট: ০৮.১০.২০২৫ ১১:৪৭ পিএম
কবুতর খেতে এসে ধরা বনবিড়াল। ছবি : সংগৃহীত
শ্রীমঙ্গলে কবুতর শিকার করতে এসে ধরা পড়েছে একটি বনবিড়াল। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কবুতর ধরতে এসে হঠাৎই ফাঁদে আটকা পড়ে বনবিড়ালটি। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে কৌশলে সেটিকে আটক করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ ঘটনাস্থলে গিয়ে বনবিড়ালটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত বনবিড়ালটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/এআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: