বিমানবন্দরের রানওয়ের পাশে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সারাদেশ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে

2025-10-09T03:42:39+00:00
2025-10-09T03:43:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিমানবন্দরের রানওয়ের পাশে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৪২ এএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৩:৪৩ এএম
প্রতীকী ছবি
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। 


বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে রানওয়ে এলাকার পাশে ট্রান্সফরমারের সংযোগের তার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে।


এফআর



  বিষয়:   সিলেট  বিমানবন্দর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: