সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে অর্ধগলিত অবস্থায় একটি ইরাবতী ডলফিনের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।বুধবার (৮ অক্টোবর) বিকেলে স্থানীয়দের কাছ

2025-10-09T11:57:06+00:00
2025-10-09T13:03:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এএম  আপডেট: ০৯.১০.২০২৫ ১:০৩ পিএম
সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত ইরাবতী ডলফিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে অর্ধগলিত অবস্থায় একটি ইরাবতী ডলফিনের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ডলফিনটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রনি আলি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা সৈকতে গিয়ে ডলফিনটিকে দেখতে পান। প্রায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা ইরাবতী ডলফিনটির শরীরে পচন ধরেছে এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় সেটিকে সৈকতের পাশে মাটিচাপা দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নমুনা (হাড় ও মাংস) সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলফিনটি বয়সজনিত কারণে বা কোনো আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়াও জানিয়েছেন, ডলফিনটির মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি বয়স্ক ও আঘাতপ্রাপ্ত ছিল।

বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত ডলফিনটি একটি বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিন। এটির কপাল ফুলে থাকা, ছোট ঠোঁট, বৃত্তাকার পাখনা এবং প্রশস্ত লেজ এর পরিচায়ক বৈশিষ্ট্য। সাধারণত এই প্রজাতির ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের উপকূল, নদী মোহনা এবং অল্প লবণাক্ত পানিতে বিচরণ করে।

বন বিভাগ জানিয়েছে, জোয়ারের পানিতে ভেসে আসার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার রাতে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে উপকূলে বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসার ঘটনা বাড়ছে বলে তারা জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সীতাকুণ্ড  সৈকত  মৃত  ডলফিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: