নিখোঁজের ২০ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ শ্রমিক গোলাম রাব্বির (২৩) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা

2025-10-13T15:34:50+00:00
2025-10-13T15:34:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২০ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ পিএম 
উদ্ধার করা গোলাম রাব্বির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সময়ের আলো
সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ শ্রমিক গোলাম রাব্বির (২৩) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত গোলাম রাব্বি বরগুনা সদর উপজেলার সাদিপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী কাওয়ার মিয়া এ মরদেহ উদ্ধার করেন। রোববার বিকেল ৩টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে রাব্বি নিখোঁজ হন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।

এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেয়া হয়েছিল। ওই নৌকার শ্রমিক হিসেবে গোলাম রাব্বি কাজ করছিলেন। রবিবার বিকালে হঠাৎ তিনি নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। সোমবার সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী কাওয়ার মিয়া ঘটনাস্থলে গিয়ে রাব্বির মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাড়া পাওয়া যায়নি।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: