নিখোঁজের ১৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর সিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার

2025-10-15T12:25:27+00:00
2025-10-15T12:25:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ১৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:২৫ পিএম 
ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর সিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত সিদ্দিকুর রহমান ও তার ছেলে ইকরাম সকাল ৭টার দিকে বিলের জমি পরিষ্কার করার সময় তীব্র স্রোতে ভেসে যায় বাবা ও ছেলে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে ছেলে ইকরামকে উদ্ধার করতে পারলেও সিদ্দিকুর রহমান পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাইনি।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ও ভৈরব থেকে আসা বিশেষ ডুবুরি দল সম্মিলিতভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

এতেও খোঁজে না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করেন। পরে রাত ১১টার দিকে সিদ্ধেশ্বরী বিলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ছেলে ইকরাম খা জানান, ‘আমরা দুজনেই একসঙ্গে খালটি পার হওয়ার চেষ্টা করছিলাম। একপর্যায়ে বাবা পানিতে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করি। এ সময় আমি নিজেও পানিতে তলিয়ে যাই, এ সময় পাশে থাকা একটি নৌকার লোকজন আমাকে উদ্ধার করে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম সময়ের আলোকে বলেন, ‘উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের একটি বিলের জমিতে কাজ করতে গিয়ে খালের তীব্র স্রোতে নিখোঁজ হওয়ার কথা শুনেছি। রাত ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: