চট্টগ্রামে ইপিজেড এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় লাগা আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
জানা যায়, আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লাগে। এটি টাওয়াল তৈরির কারখানা। আগুন লাগার সঙ্গে সঙ্গে যারা ভেতরে ছিলেন, তাদেরকে নিরাপদে বের করে আনা হয়। পাশের ভবনগুলোতে যেন আগুন না লাগে, সে চেষ্টায় কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ভেতর থেকে এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। সবাইকে নিরাপদে বের করা হয়েছে। এখনো কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত পরে জানা যাবে।
সময়ের আলো/এনএ