‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতির বিকল্প নেই’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ।শুক্রবার

2025-10-17T19:34:49+00:00
2025-10-17T19:34:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতির বিকল্প নেই’
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম 
বক্তব্যে রাখছেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। ছবি : সময়ের আলো
দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। 

শুক্রবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আব্দুল হামিদ বলেন, দেশের ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনে হলে সব দলের আংশ গ্রহণে একটি উর্বর শক্তিশালী সংসদ হবে বলে আমি বিশ্বাস করি।


তিনি আরও বলেন, আগামীতে এ দেশে আল্লাহর আইন কায়েম ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হবে।

কোটালীপাড়ায় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমীর সোলায়মান গাজী। সম্মেলনে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করীম, সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া শাখার নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, মাওলানা আবুল বাশার, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা সাদ আহম্মেদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওমর ফারুক এবং মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ প্রমুখ।


এফআর


  বিষয়:   গোপালগঞ্জ  কোটালীপাড়া  নির্বাচন  পিআর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: