জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে জব্দ ৫০০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে থাকা মোট ৩৬টি এতিমখানায় এসব মাছ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এসব মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ জামাল হোসেন, সাংবাদিক এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশে ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
জেডও/