টাইফয়েডের টিকা নিয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টাইফয়েড জ্বরের টিকা নেওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার

2025-10-22T17:50:26+00:00
2025-10-22T17:50:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
টাইফয়েডের টিকা নিয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৫০ পিএম  আপডেট: ২২.১০.২০২৫ ৫:৫০ পিএম
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ এক শিক্ষার্থী। ছবি : সময়ের আলো
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টাইফয়েড জ্বরের টিকা নেওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, দুপুরে বিদ্যালয়ে টাইফয়েড জ্বরের টিকা প্রদান করা হয়। টিকা নেওয়ার কিছুক্ষণ পর বেশ কয়েকজন শিক্ষার্থী মাথাব্যথা, হাতব্যথা ও বমি ভাব অনুভব করতে শুরু করে। পরে অসুস্থ শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকরা দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অসুস্থদের মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও দুইজন শিক্ষার্থী বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেখা মনি বলেন, ‘টিকা দেওয়ার পর আমার মাথা ও হাতে ব্যথা শুরু হয়, বমি বমি লাগছিল। পরে স্যার আমাকে হাসপাতালে নিয়ে আসেন। এখন কিছুটা ভালো লাগছে।’ 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম সিদ্দিকী বলেন, ‘টাইফয়েডের টিকা নেওয়ার পর আমাদের স্কুলের ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তারা সবাই ভালো আছে।’ 


এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, সরকার শিশুদের টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ কর্মসূচি চালু করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   টাইফয়েড  টিকা  অসুস্থ  শিক্ষার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: