‘কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও নেই’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএ ইয়াং মিলস লিমিটেড নামে একটি

2025-10-23T16:38:46+00:00
2025-10-23T16:38:46+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
‘কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও নেই’
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৫৪)
বৃহস্পতিবার শ্রীপুরের জৈনা বাজার এলাকায় কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএ ইয়াং মিলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন দীর্ঘদিনেও পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

কারখানার শ্রমিক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের বেতন দেওয়ার কথা প্রতি মাসের ৭ তারিখে। কখনো ১০ তারিখেও মেনে নিই। কিন্তু এখন অক্টোবরের ২৩ তারিখ, তবু গত আগস্ট ও সেপ্টেম্বর- এই দুই মাসের বেতন দেওয়া হয়নি। আমরা সংসার চালাবো কীভাবে? বাড়িভাড়া, দোকানের বাকি- এসব কেউ বুঝতে চায় না।

আরেক শ্রমিক জায়েদা খাতুন বলেন, দুই মাসের বেতনের কোনো খবর নেই। আজ ২৩ তারিখ, অথচ বেতন দেওয়ার কোনো নিশ্চয়তা নেই। ঘরে চাল-ডাল নেই, সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। আমরা কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও তো নেই।

শ্রমিক ফাতেমা খাতুন বলেন, আমরা ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেছিলাম। যে বেতন পাই, তা দিয়েই দোকানের বাকি ও বাড়িভাড়া মিটিয়ে শূন্য হাতে ঘরে ফিরতে হয়। বৃদ্ধ মা-বাবা ও সন্তানরা আমাদের বেতনের জন্য অপেক্ষা করে থাকে। অথচ সময়মতো বেতন পাই না। পরে পুলিশ আমাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সুলতান উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, সকাল ১১টার দিকে এএ ইয়াং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তাদের সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে কিছুক্ষণ পর শ্রমিকরা বিভিন্ন দিক থেকে আবার মহাসড়কে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং পুলিশের একটি জিপের কাচ ভেঙে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যানচলাচল স্বাভাবিক।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  বকেয়া বেতন  পাওনা পরিশোধ  মহাসড়ক অবরোধ  পোশাক কারখানা  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: