ভৈরবে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে দেশের ৬৫তম জেলা বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ভৈরব

2025-10-27T16:56:33+00:00
2025-10-27T16:57:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ভৈরবে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৪:৫৭ পিএম
ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে দেশের ৬৫তম জেলা বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে পড়া একটি যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এতে বেশ কয়েকজন আহত হয়।

সোমবার (২৭ অক্টোবর) ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে সোমবার সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে রেলচলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এসময় রেলস্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেওয়া হয়। এতে বিদেশগামী যাত্রীসহ দুর্ভোগের শিকার হয় অন্য যাত্রীরা। অবরোধ চলাকালে সিলেট থেকে আসা কালিনী ও চট্রগ্রাম থেকে আসা চট্রলা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে। 

এদিকে প্রায় দুই ঘন্টা পর রেলওয়ে স্টেশনে আটকে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনেটি ছাড়তে চাইলে পাথর নিক্ষেপ করে আবরোধকারীরা। এতে দুজন রেলওয়ে কর্মচারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। 

এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১ টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


এর আগে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ভৈরবের কয়েকশ মানুষ। তাদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে এতে ভৈরব উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালের জুলাই মাসে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরবকে জেলা ঘোষণা করেছিলেন। একই বছরের অক্টোবরে কিশোরগঞ্জের কটিয়াদী, বাজিতপুর, অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলা নিয়ে ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে তৎকালীন সরকার। কিন্তু কিশোরগঞ্জ সদরের কিছু মহল এবং তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিরোধিতার কারণে এতদিনেও তা বাস্তবায়ন হয়নি।
‎এ সময় আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

পাশাপাশি আগামীকাল নৌ-পথে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

প্রসঙ্গত, ভৈরবকে জেলা করার দাবিতে গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করা হয়। একই দাবেত আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। 

এফআর


  বিষয়:   ভৈরব  রেলপথ  অবরোধ  ট্রেন  পাথর নিক্ষেপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: