বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, বিকল্প ফ্লাইটে ২৬২ জনের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা পর সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রোগামী একটি বিমান

2025-10-29T15:57:25+00:00
2025-10-29T15:57:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, বিকল্প ফ্লাইটে ২৬২ জনের যাত্রা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা পর সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রোগামী একটি বিমান ছেড়েছে। ওই ফ্লাইটের ২৬২ জন যাত্রীকে পাঠানো হয়েছে বিকল্প বিমানে। 

বুধবার (২৯ অক্টোবর) সকালের এ ঘটনায় সময় মতো ছেড়ে যায়নি হিথ্রোগামী বিমানের নির্ধারিত ফ্লাইটটি। পরে বিকল্প বিমানে ২৬২ জন যাত্রীকে পাঠানো হয়। 

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইট বোর্ডিং ব্রিজ সরানোর সময় লাইনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সময় মতো উড়তে পারেনি ওই ফ্লাইটটি। ফ্লাইটটি বেলা সাড়ে ৩টায় রি-শিডিউল করা হয়। 

তিনি জানান, ঢাকা থেকে আরেকটি বিমান সিলেট এসে ওই ফ্লাইটের নিয়ে নির্ধারিত গন্তব্যে যাত্রা করে। ধাক্কা লাগার ঘটনার পর প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করেন।

আরআর



  বিষয়:   সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর  ফ্লাইট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: