উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সব রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।এর আগে বুধবার

2025-10-30T08:32:34+00:00
2025-10-30T08:34:50+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৩২ এএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি
উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সব রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত আছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বুধবার ফার্মগেটে দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় কিছুটা কম্পন অনুভব করেন চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। 

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে। ফলে, আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চালু হবে না বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। 

এর আগে গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। 


এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যার পর মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। 

বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে। 

এদিকে, আজ মেট্রোরেল চলাচলে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। কাজেই নিরাপত্তার ব্যাপারে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। 


আরআর
 


  বিষয়:   মেট্রোরেল  উত্তরা  মতিঝিল 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: