আজ যেসব এলাকায় ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল

2025-10-30T09:37:45+00:00
2025-10-30T09:37:45+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
আজ যেসব এলাকায় ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ এএম   (ভিজিট : ৩৫২)
সংগৃহীত ছবি
রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সম্প্রতি এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাঁচপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে এ সময়। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে অন্যান্য এলাকায়। হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাসলাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে।

এতে আরও বলা হয়, দুর্ঘটনা এড়ানোর জন্য গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখতে হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরআর


  বিষয়:   গ্যাস  বন্ধ  তিতাস  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: