১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে ছাব্বির হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ৫নং পশ্চিম

2025-10-30T15:25:20+00:00
2025-10-30T15:25:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:২৫ পিএম 
পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ছাব্বির হোসেনের। ছবি : সংগৃহীত
চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে ছাব্বির হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত ছাব্বির হোসেন উপজেলার কান্দিরপাড় এলাকার সালাউদ্দিন ও কুলছুমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

শিশুটির মা কুলছুমা বেগম জানান, চার বছর আগে স্বামী সালাউদ্দিনের সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি ছেলেকে লালন-পালনের জন্য আলীয়ারা সুলতান আহম্মদ মহিলা ও এতিমখানা মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও তিনি কাজে ব্যস্ত ছিলেন, আর ছাব্বির মাদ্রাসা সংলগ্ন এলাকায় খেলছিল।

রান্না শেষে সন্তানের খোঁজ না পেয়ে কুলছুমা সারাদিন খুঁজতে থাকেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা সংলগ্ন আলীয়ারা বেজবাড়ির পুকুরে ছাব্বিরের মরদেহ ভেসে ওঠে।

স্থানীয় সাগর চৌধুরীর স্ত্রী প্রথমে শিশুটির দেহ পানিতে দেখতে পান এবং চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, শিশুটি প্রায় ১৮ ঘণ্টা পানিতে ছিল। একমাত্র সন্তানকে হারিয়ে মা কুলছুমা বেগম এখন শোকে পাথর হয়ে গেছেন। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এএডি/


  বিষয়:   চাঁদপুর  বস্তাবন্দী  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: