সন্ত্রাস কবলিত উপজেলা চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র্যাব-৭ একই সাথে আটক হয়েছে শীর্ষ সন্ত্রাসী নোয়াপাড়া ইউনিয়নের ত্রাস কামাল উদ্দিন ও সহযোগী সোহেল আহমেদ।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা খায়েজ আহমদ চেয়ারম্যানের নতুন বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম জোন খ্যাত নোয়াপাড়া ইউনিয়নে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ থাকার সংবাদে সন্ত্রাসী কামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে র্যাব হানা দেয় তার অস্ত্রভাণ্ডারে। রাত ১টা থেকে শুরু হওয়া অভিযান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ পর্যন্ত পরিচালনা করা হয়।
অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব তিনিটি ডগ স্কোয়াডের মাধ্যম বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করেন। দুপুর সাড়ে টার দিকে উদ্ধার করা অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসী কামালের উপস্থিত প্রেস ব্রিফিং করেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান রাউজানে গত ১৪ মাসে ১৭ খুনের ঘটনার পর র্যাব বিশেষ নজরদারি বাড়িয়েছে। তারই অংশ হিসেবে আটক সন্ত্রাসীর বাড়িতে অভিযান করা হয়েছে।
তিনি বলেন, রাউজানে বড় ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি এক নলা বন্দুক, ৪টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, রাম দা ৮টি,১৫ টি কার্তুজ, ৯টি হকিস্টিক, ছুরি ৬টি, হাতুড়ি ৩ টি করাত ৩ টি, ফটকা বাজি দুই বক্স, এক বোতল মদ ও ৫০ গ্রাম গাজা।
আটক সন্ত্রাসী কামাল উদ্দিন (৪৯) নোয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের পুত্র। আটক সোহেল একই এলাকার মৃত আহম্মদ শফিক আহম্মদের পুত্র।
এএডি/