পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে যা বললেন ইসি আনোয়ারুল

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট

2025-10-31T16:39:52+00:00
2025-10-31T16:39:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে যা বললেন ইসি আনোয়ারুল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম 
শুক্রবার পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। ছবি : সময়ের আলো
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। 
আনোয়ারুল ইসলাম বলেন, ডিসেম্বরের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গণভোট নির্বাচনের আগে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে সিদ্ধান্ত হলে সবাই জানতে পারবেন। 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  ইতিমধ্যে সে বিষয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। 

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত দেয় তার অপেক্ষায় আছি। সবার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। ইতিমধ্যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি একটি কর্মশালায় যোগ দিতে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পিআর পদ্ধতি  নির্বাচন  নির্বাচন কমিশনা  তফসিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: