বাস উল্টে ২৭ নারী পুলিশ আহত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনসে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনস থেকে বের

2025-10-31T18:27:32+00:00
2025-10-31T19:23:48+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বাস উল্টে ২৭ নারী পুলিশ আহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ৭:২৩ পিএম
দুর্ঘটনাকবলিত পুলিশ সদস্যদের বহনকারী বাসটি। ছবি :সংগৃহীত
চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনসে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

সিএমপির উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, পুলিশ সদস্যরা সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন। তবে তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন,  দুর্ঘটনার পর আহত ১২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আরও ১৫ জন দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সবাই মোটামুটি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।


সময়ের আলো/এনএ/এফআর 


  বিষয়:   চট্টগ্রাম  গাড়ি উল্টে  নারী পুলিশ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: