মার্কেটের ভাড়া নির্ধারণে ডিএসসিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মালিকানাধীন মার্কেটগুলোর ভাড়ার হার নির্ধারণে কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে

2025-10-31T21:13:50+00:00
2025-10-31T21:13:50+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
মার্কেটের ভাড়া নির্ধারণে ডিএসসিসির কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম 
ফাইল ছবি
মালিকানাধীন মার্কেটগুলোর ভাড়ার হার নির্ধারণে কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দেন। 

মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ কমিটি ভাড়ার হার বিবেচনায় নিয়ে সুপারিশ প্রতিবেদন প্রদান এবং বিদ্যমান ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করবে। 


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। পাশাপাশি সদস্য সচিব হয়েছেন অঞ্চল ৪-এর বিবিধ আদায় শাখার কর কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ সেলের প্রতিনিধিকে। 

এদিকে, গঠিত কমিটিকে এক মাসের মধ্যে মার্কেটের ভাড়ার হার এবং বিদ্যমান ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে বরাদ্দ কমিটির সভাপতির বরাবর প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   মার্কেট  ভাড়া নির্ধারণ  ডিএসসিসি  কমিটি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: