আজ রাজধানীতে কোথায় কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনের মতো আজও নানা আয়োজনে মুখর দিন কাটবে। সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক

2025-11-01T10:28:41+00:00
2025-11-01T10:29:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
আজ রাজধানীতে কোথায় কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:২৮ এএম  আপডেট: ০১.১১.২০২৫ ১০:২৯ এএম
প্রতীকী ছবি
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনের মতো আজও নানা আয়োজনে মুখর দিন কাটবে। সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করবে। দেখে নেওয়া যাক, আজ শনিবার কোন কোন স্থানে কী আয়োজন থাকছে —

জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রধান অতিথি আসিফ মাহমুদ

সকাল ৯টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের সমবায় অধিদফতরে অনুষ্ঠিত হবে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জামায়াত আমিরের অনলাইন দিকনির্দেশনা

সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এলামনাই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিতদের উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘর সংলগ্ন শাহবাগ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন

বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক

চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ‘জুলাই সনদ বাস্তবায়নে করণীয়’ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যিনি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


/ইউএমএইচ


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: