গাজীপুরে আগুন পুড়ল ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি

2025-11-05T10:08:42+00:00
2025-11-05T10:08:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে আগুন পুড়ল ঝুট গুদাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:০৮ এএম 
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগের একটি ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুনে ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৫ নভেম্বর) সকাল  ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, সকাল ৬টা ২২ মিনিটে আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরআর


  বিষয়:   গাজীপুর  ঝুট গুদাম  আগুন  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: