জব্দ হওয়া ১ হাজার কেজি জাটকা দেওয়া হলো মাদ্রাসায়

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

2025-11-05T12:53:25+00:00
2025-11-05T12:53:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জব্দ হওয়া ১ হাজার কেজি জাটকা দেওয়া হলো মাদ্রাসায়
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম 
জাটকাগুলো মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হলো জাটকা। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। পরে এ জাটকাগুলো মাদ্রাসা  দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। 

বুধবার (৫ অক্টোবর) ভোরে মেঘনা নদীর গজারিয়া অংশে লঞ্চটি তল্লাশি করে জাটকাগুলো জব্দ করা হয়।


গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি আসা যাওয়া-৫ লঞ্চে তল্লাশিকালে ১ হাজার কেজি জাটকা পাওয়া যায়। তবে এ সময় জাটকাগুলোর মালিক অথবা যে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও গরীব দুস্থদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   মেঘনা নদী  মাদ্রাসা  জাটকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: