ব্রাহ্মণবাড়িয়ায় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ নিহত ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া

2025-11-07T15:08:00+00:00
2025-11-07T15:09:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ নিহত ২
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ৩:০৯ পিএম
মাছবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। কোলাজ : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সরাইল সদর ইউনিয়নের সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলার বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে সিলেটগামী মাছবাহী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রী নিহত হন। ট্রাকটি জব্দ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডও/




  বিষয়:   সড়ক দুর্ঘটনা  ব্রাহ্মণবাড়িয়া  অটোরিকশা  ট্রাক  সরাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: