রাজধানীতে গাড়িচাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সারে

2025-11-08T09:26:28+00:00
2025-11-08T09:27:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:২৬ এএম  আপডেট: ০৮.১১.২০২৫ ৯:২৭ এএম
সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সারে ৩টার দিকে উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

ঢাকা মেডিকেলে মৃত ইউসুফের বোন জামাই সাইদুল ইসলাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। ইউসুফ হোসেনের বাবার নাম হারুন মিয়া। বর্তমানে উত্তরা কাঁচা বাজার দেওয়ান বাড়ি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। তিনি উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আসা মাছে ট্রাকে কাজ করত।

তিনি আরও জানান, রাতে আজমপুর ফ্লাইওভারের নিচে নাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সে মারা যায়। 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানীত  গাড়িচাপা  শ্রমিক  নিহত  উত্তরা আজমপুর 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: