বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার দুই শিশু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ব্রাজিলের বেলেমে আগামী ১০-২১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ এ সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দুই শিশু নওশীন ইসলাম ও নুর

2025-11-09T12:38:53+00:00
2025-11-09T14:17:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার দুই শিশু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ২:১৭ পিএম
নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। ছবি : সংগৃহীত
ব্রাজিলের বেলেমে আগামী ১০-২১ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ এ সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দুই শিশু নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান অংশ নিচ্ছেন। সারা পৃথিবীর প্রায় ১৫০ দেশের ১২ হাজারের বেশি জলবায়ু আন্দোলনের কর্মী এই সম্মেলনে অংশ নেবেন।

এই সম্মেলনে অংশগ্রহণকারী সাতক্ষীরার শিশু নওশীন ইসলাম আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি। গত কয়েক বছর ধরে সে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। নওশীন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক মো. শহীদুল ইসলাম ও জেসমিন দম্পতির সন্তান ও প্রতাপনগর ইউনাইটেড অ্যাকাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে, নুর আহমেদ জিদান জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জি এম রইসউজ্জামান এবং মোছা. লায়েকা খানম দম্পতির সন্তান ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তারা দুইজন জাগ্রত যুব সংঘ (ঔঔঝ), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড উজজ এবং কঘঐ-ইগত-এর সহযোগিতায় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছেন।
কপ-৩০ অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১১ নভেম্বর তারা ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করবে।

নওশীন ইসলাম বলেন, উপকূলের শিশুদের দুঃখ-দুর্দশাকে তুলে ধরবো। ক্ষতিগ্রস্ত শিশুরা শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার যেন পায় সে জন্য উন্নত দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করবো। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলবো আমরা পৃথিবীর আগামী প্রজন্ম, আমাদের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আপনাদের দায়িত্ব। প্রতিবছর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হচ্ছে আর আমরা শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। পড়াশোনা বন্ধ হচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, শিশুশ্রম ও বাল্য বিয়ে বেড়ে চলেছে প্রতিনিয়ত।


নুর আহমেদ জিদান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এটা এখন বাঁচা-মরার লড়াই। এই সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে আমাদের পরিস্থিতির কথা তুলে ধরবো। দাবি একটাই উন্নত দেশগুলো যেন তাদের অতীতের ভুলগুলোর মাশুল আমাদের উপরে চাপিয়ে না দেয়। আমাদের শিশুদের ক্ষতিপূরণ দেয়।

নওশীন ইসলামের বাবা শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্ব মঞ্চে আমার মেয়ে বাংলাদেশের কথা বলবে, সাতক্ষীরা উপকূলের জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশুদের কথা বলবে। আমি পিতা হিসেবে গর্বিত। তার জন্য দোয়া চাই।

এই দুই কিশোর-কিশোরীর অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ব্রাজিল  বিশ্ব জলবায়ু সম্মেলন  কপ-৩০  সাতক্ষীরা  নওশীন ইসলাম  নুর আহমেদ জিদান  জলবায়ু আন্দোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: