শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এক

2025-11-10T09:10:08+00:00
2025-11-10T09:10:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১০ এএম 
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। ছবি : সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এক অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

ঘটনাটি ঘটে রোববার (৯ নভেম্বর) ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই ভিডিওটি দ্রুতই সবার নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তিতাস উপজেলায় ৭ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখার সময় বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

এ সময় তার পাশে উপস্থিত কিছু নেতাকর্মী তাকে তার ভুল সংশোধন করতে বলেন এবং তিনি তৎক্ষণাৎ বক্তব্য পুনরায় শুরু করেন। ভিডিওটি শেষ হয় তার পুনরায় বক্তব্য দেয়ার সময়।
আরও পড়ুন

এ বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তিনি ‘বেগম খালেদা জিয়া’ বলার চেষ্টা করছিলেন, তবে ভুলক্রমে শেখ হাসিনার নাম উচ্চারণ করে ফেলেন। এটি তার পক্ষ থেকে একটি ‘স্লিপ অব টাং’ ছিল, এবং এর জন্য তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এ ঘটনার পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেছেন, ‘এটি আমি শুনেছি। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   শেখ হাসিনা  জিয়াউর রহমান  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: