রাজধানী ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৪টার দিকে। বিস্ফোরণটি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ঘটে এবং তা সেসময় আশপাশের এলাকায় শোনা যায়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে আমরা তথ্য পেয়েছি যে, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ব্যক্তিকে আটক করা হয়নি।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।’
এএডি/