‘নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

জামায়াত এনসিপি নির্বাচনকে ভয় পায়, তারা খুব ভালো করেই জানে নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই পিআর পদ্ধতির কথা

2025-11-11T17:09:00+00:00
2025-11-11T17:28:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
‘নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৫:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
জামায়াত এনসিপি নির্বাচনকে ভয় পায়, তারা খুব ভালো করেই জানে নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনটাকে পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। নির্বাচন পেছালে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রের পরিণত হবে। সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে এ সরকারকেই।’

শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, ‘হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে গাড়ি বহর পোড়াচ্ছে আর দিল্লিতে আরামে বসে আছে। তাই তার উদ্দেশ্যে বলছি সাহস থাকলে, জনগণের প্রতি ভালবাসা থাকলে, দেশে আসো আমাদের মত জেল খাটো, তারপর কথা হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে টিকে থাকতে চায়।’
আরও পড়ুন

তিনি বলেন, ‘জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। এরা মুনাফেক, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা পিআর নিয়ে বড় বড় কথা বলছে। পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

বড়গাও ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

এএডি/


  বিষয়:   নির্বাচন  জামায়াত  এনসিপি  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: