বাবা-মেয়েকে গলা কেটে হত্যা, নানা-নানি আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে বাবা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে

2025-11-12T10:50:59+00:00
2025-11-12T10:50:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাবা-মেয়েকে গলা কেটে হত্যা, নানা-নানি আটক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৫০ এএম 
বাবা-মেয়ে খুনের খবর পেয়ে বাড়ির উঠোনে ভিড় করেন স্থানীয়রা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে বাবা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের পলাশতলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত দুজন হলেন, নালিতাবাড়ী খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩৫) ও তার মেয়ে নুরিয়া খাতুন (৭)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন রতন। শ্বশুরের ঘর থেকে তার এবং তার মেয়ের গলাকাটা লাশ উদ্ধা করা হয়। এ সময় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে গুরুতর আহত অব্স্থায় উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে হালুয়াঘাট ও ধোবাউড়ার সহকারী পুলিশ সুপার মিজানূর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করছেন সিআইডির একটি টিম। 


ওসি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রতনের শ্বশুর দুলাল ও দুলালের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

আরআর


  বিষয়:   হালুয়াঘাট  হত্যা  বাবা  মেয়ে  শ্বশুর বাড়ি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: