সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গত মঙ্গলবার রাতে

2025-11-12T15:52:46+00:00
2025-11-12T15:52:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম 
বৈষম্যবিরোধী হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ ১৫ জন গ্রেফতার। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। 

গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. রবিন (৩৫), চৌধুরীবাড়ি এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে জিয়াউল হক জিয়া (৪৫), সুমিলপাড়া এলাকার মো. দীন ইসলামের ছেলে মো. ভোলা (৫৪) ও মিজমিজি উত্তরপাড়া এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে মো. মাঈনুদ্দিন (২৪)।

এদিকে গ্রেফতারকৃত আরও ১১ জনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানান ওসি। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মো. রবিন ও জিয়াউল হক জিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং মো. ভোলা ও  মো. মাঈনুদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতার সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জেডও/




  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ  বৈষম্যবিরোধী  হত্যা মামলা  খুন  গণহত্যা  আওয়ামী লীগ  হাসিনা  খুনি হাসিনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: