‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে গণপরিবহন চলবে : মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

2025-11-12T20:41:21+00:00
2025-11-12T20:41:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে গণপরিবহন চলবে : মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম 
ফাইল ছবি
রাজধানী ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অন্যান্য দিনের মত আগামীকাল বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনও বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, ‘গত সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন।’ 

জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার তারা টার্মিনাল পাহারা দেবেন। 


উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

তবে বুধবার সড়কে যানবাহন চলাচলে যার কিছুটা প্রভাব পড়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও কিছুটা কম দেখা গেছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: