সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি, আটক ৭

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর পাঁচলাইশ

2025-11-12T20:55:11+00:00
2025-11-12T21:06:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি, আটক ৭
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম  আপডেট: ১২.১১.২০২৫ ৯:০৬ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলের ওই বাসায় তল্লাশি চালানো হয়। 

সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত ওই বাসা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ভবনের কর্মচারী বলে জানা গেছে। পুলিশ আটককৃতদের তথ্য যাচাই করে দেখছে।

নগরীর পাঁচলাইশ থানার এক কর্মকর্তা বলেন, কিছু জুলাই যোদ্ধা আমাদের ফোনেও জানিয়েছিলেন, সেখানে মিটিং হচ্ছে। অভিযানের সময় তারা আমাদের সঙ্গে এই বাসায় আসতে চেয়েছিলেন। আমরা শুধু দুজনকে আসতে বলেছি। আমরা পুরো ভবনে তল্লাশি চালিয়েছি। বাসাটিতে এখন পরিবারের সদস্য কেউ থাকে না। কর্মচারী পরিচয় দেওয়া সাতজনকে আটক করা হয়।

জানা গেছে, নওফেলের বাসার চতুর্থ তলার রান্নাঘরে বিভিন্ন অর্ডারের খাবার রান্না করা হয়। অর্ডার অনুযায়ী প্যাকেটে করে সরবরাহ করা হয়। অনলাইনে কার্ডের মাধ্যমে বা নগদ টাকা গ্রহণ করে বিল দেওয়ার দুটি মেশিন জব্দ করেছে পুলিশ। তবে নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা করার কোনো তথ্য মেলেনি। 


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই বাসায় নিষিদ্ধ সংগঠনের বৈঠক চলছে। বৈঠকের বিষয়ে আজ (বুধবার) দুপুরে ফেসবুকে একজন ‘জুলাই যোদ্ধা’ স্ট্যাটাস দেন। এটি পুলিশের নজরে আসার পর সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশির সময় বুধবার বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকায় অন্তত অর্ধশতাধিক তরুণ লাঠি নিয়ে জড়ো হয়। পরে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’র ব্যানারে মিছিল করে তারা। 


এফআর



  বিষয়:   চট্টগ্রাম  সাবেক  শিক্ষামন্ত্রী নওফেল  বাসায় তল্লাশি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: