অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত

2025-11-12T21:16:15+00:00
2025-11-12T21:16:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম 
সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার তিন ছেলে-আল আমিন সরদার, আরিফ সরদার ও সালাম সরদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।


আগুনে ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার জায়গা পর্যন্ত নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/এআর


  বিষয়:   অগ্নিকাণ্ড  বসতঘর  ছাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: