কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,

2025-11-12T23:34:06+00:00
2025-11-12T23:34:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম 
বুধবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার পর সার্ক ফোয়ারা এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।

এদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।


প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগের রাতে এই দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে আজসহ কয়েক দিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কারওয়ান বাজার  সার্ক ফোয়ারা মোড়  ককটেল বিস্ফোরণ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: