মহাসড়ক অনেকটাই গণপরিবহন শূন্য

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগের ডাকা লকডাউনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। অনেকটাই মহাসড়কে গণপরিবহন শূন্য। অপরদিকে অন্যান্য দিনের চেয়ে

2025-11-13T09:03:51+00:00
2025-11-13T09:03:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়ক অনেকটাই গণপরিবহন শূন্য
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:০৩ এএম 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনো গণপরিবহন নেই। ছবি : সময়ের আলো
আওয়ামী লীগের ডাকা লকডাউনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। অনেকটাই মহাসড়কে গণপরিবহন শূন্য। অপরদিকে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যাও কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-চন্দ্রা এলাকায় গিয়ে মানচিত্র চোখে পড়ে।

জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের বৃহস্পতিবার ঢাকা লকডাউনের ডাক দিয়েছে। যার ফলে গত কয়েকদিন ধরে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালাও পোরাও এর ঘটনা ঘটেছে। এ নিয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দূরপাল্লার কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। ফলে অনেকটাই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন

এদিকে মহাসড়কে ট্রাক, লড়ি, পিকআপ স্থানীয় গণপরিবহন কম চলতে দেখা যায়। সকাল থেকেই লকডাউন প্রতিহত করার জন্য বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে লাঠি হাতে নিয়ে মিছিল করতে দেখা যায়। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে মোতায়েন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মহাসড়কসহ উপজেলার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে জোরদার করা হয়েছে। মহাসড়কের বোর্ডঘর, কালিয়াকৈর বাইপাস, সড়কের খাড়া জোড়া, ওয়ালটনসহ বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে।

এএডি/


  বিষয়:   মহাসড়ক  গণপরিবহন  সারাদেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: